শহীদ মিনারে নন-এমপিও শিক্ষকরা, আলোচনার জন্য মন্ত্রণালয়ে প্রতিনিধিদল
দেশের স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন করছেন শিক্ষক-কর্মচারীরা। এদিকে, আলোচনার জন্য পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন শিক্ষকদের চার সদস্যের প্রতিনিধিদল। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন তারা। দুপুর আড়াইটা পর্যন্ত এ কর্মসূচি চলছে। বাংলাদেশ নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির…
