শহীদ মিনারে নন-এমপিও শিক্ষকরা, আলোচনার জন্য মন্ত্রণালয়ে প্রতিনিধিদল


দেশের স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন করছেন শিক্ষক-কর্মচারীরা। এদিকে, আলোচনার জন্য পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন শিক্ষকদের চার সদস্যের প্রতিনিধিদল।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন তারা। দুপুর আড়াইটা পর্যন্ত এ কর্মসূচি চলছে। বাংলাদেশ নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

এদিকে, বেলা ১১টা ২০ মিনিটে চার সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ে যান। দুপুর আড়াইটা পর্যন্ত তারা কারও সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অপেক্ষা করছেন তারা।

শিক্ষা মন্ত্রণালয়ে অপেক্ষায় থাকা নন-এমপিও শিক্ষক ও কর্মচারী পরিষদের প্রতিনিধিদলে রয়েছেন সংগঠনের আহ্বায়ক মোছা. সামিয়া জাহান পান্না, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সদস্য মো. কবির উদ্দীন এবং সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অবস্থান

সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা কর্মসূচি করছিলাম। ডিএমপির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আমাদের আলোচনার জন্য তাদের গাড়িতে করেই এখানে এনেছেন। আমরা অপেক্ষায় আছি।

তিনি বলেন, আজকে আমরা শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, উপদেষ্টা ড. মাহদী আমিনের কাছে স্মারকলিপি দেবো। পাশাপাশি আলোচনায় যদি দাবি পূরণে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাই, তাহলে ক্লাসে ফিরে যাবো। আর তা না হলে শহীদ মিনারে ফিরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *