গুলশানে ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে প্রশ্নবিদ্ধ তৎপরতা
জমি ইজারার বিষয়ে রাজউকের সঙ্গে ঢাকা ওয়াসার কাগজে-কলমে চুক্তি সই হয় ২০০৯ সালে। চুক্তিতে বলা আছে, রাজউক আবাসনের উদ্দেশ্যে ২৮ হাজার ৮৪৪ টাকায় এই জমি ৯৯ বছরের জন্য ইজারা দিয়েছে ওয়াসাকে। ইজারার সাল গণনা শুরু হবে ১৯৬৪ সাল থেকে। ঢাকা ওয়াসার জমিটি পড়ে বনানী হয়ে গুলশান-২-এর গোলচত্বর থেকে বাঁ দিকে গেলে। এর আশপাশে রয়েছে গুলশান…
