কারখানা উৎপাদনে ফিরছে, তবে সংকট পুরো কাটেনি

নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকায় চিনি, গম, ভোজ্যতেল, ডালসহ নিত্যপণ্য প্রক্রিয়াজাতের শতাধিক কারখানা রয়েছে। গত বুধবার গ্যাস-সংকট তীব্র হলে একে একে কারখানার উৎপাদন বন্ধ হতে থাকে। শনিবার পর্যন্ত প্রায় অর্ধেক কারখানা বন্ধ ছিল। তবে গতকাল সকালে সেগুলো উৎপাদনে ফিরতে শুরু করে। দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সয়াবিনবীজ মাড়াই করে তেল উৎপাদন, আটা-ময়দা…

Read More

বিএনপির প্রতিশ্রুতি ছিল জনগণের সরকারের, বাস্তবে গড়ে উঠছে অলিগার্কদের সরকার: নাহিদ ইসলাম

নাহিদের বিবৃতির চতুর্থ বিষয় ‘উৎপাদিত সংকট’। এতে বলা হয়, একটি নিখুঁত ছক দাঁড়াচ্ছে: সরকারি প্রতিষ্ঠানকে কাজ করতে না দাও, সংকট তৈরি হোক, বলো সরকারি খাত পারছে না, বেসরকারি অলিগার্কের হাতে লাইসেন্স তুলে দাও। বিদ্যুৎ বিতরণেও একই কৌশল। ভুতুড়ে বিল ও জালিয়াতির অভিযোগ, তারপর বিদ্যুৎ বিতরণ বেসরকারীকরণের যুক্তি। পেছনে একটাই উদ্দেশ্য—কমিশন ও রেন্ট সিকিং (অনুপার্জিত মুনাফাখোরি)।…

Read More

আমদানিনির্ভরতায় ভুগছে জ্বালানি খাত | প্রথম আলো

দেশে ব্যবহৃত জ্বালানির ৬৫ শতাংশের বেশি আমদানি করতে হয়। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতারও ৯ শতাংশের উৎস আমদানি। প্রায় তিন সপ্তাহ ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে বেড়ে গেছে গ্যাসের সংকট। আমদানি করা বিদ্যুৎ থেকেও কমেছে সরবরাহ। তাই বেড়েছে লোডশেডিং। বিশেষজ্ঞরা বলছেন, আমদানিনির্ভরতার কারণেই ভুগছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ…

Read More

জ্বালানিসম্পদ ও বিদ্যুৎ বিতরণব্যবস্থা বেসরকারি খাতে না দেওয়ার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশালমিছিল

সমাবেশ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো বেসরকারীকরণের নামে জাতীয় জ্বালানিসম্পদ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা বসুন্ধরাসহ ‘মাফিয়া করপোরেট গোষ্ঠী’র হাতে তুলে দেওয়া যাবে না, অবিলম্বে গ্যাস-বিদ্যুতের সংকট নিরসন করে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে এবং অত্যাবশ্যকীয় ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যকর রাখতে হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার…

Read More