আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


নীলফামারীর সৈয়দপুরে মালিকানাধীন চার শতক জমি প্রায় ১৫ বছর ধরে দখলে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সরকার কবির উদ্দিন ইউনুসের বিরুদ্ধে। জমিতে বহুতল ভবন নির্মাণ করে তা ভাড়া দিয়ে ভোগদখল করছেন বলেও অভিযোগ করেছেন জমির মালিক।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বাশঁবাড়ি এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী শাহাব উদ্দিন।

লিখিত বক্তব্যে শাহাব উদ্দিন বলেন, কবির উদ্দিন প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে প্রথমে ভুয়া কাগজপত্র ও জালাল দলিল তৈরি করেন। পরবর্তী সময়ে ওই জাল দলিলের ভিত্তিতে চার শতক জমিতে লাগানো বিভিন্ন ফলমূলের গাছ কেটে রাতারাতি দখলে নেন।

ওই সময় জমি দখলে বাধা দিতে গেলে তার ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা অনতিবিলম্বে আমাদের সম্পত্তি ফেরত চাই এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জমিগুলোর বৈধ কাগজপত্র ও সঠিক দলিল তার কাছে রয়েছে। তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

এএইচকিউ/এসআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *