কাঁচামালের আকাশছোঁয়া দাম, বিপাকে মালয়েশিয়ার ঠিকাদাররা
মালয়েশিয়ার নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ কাঁচামাল ও অন্যান্য উপকরণের দাম ধারাবাহিকভাবে বাড়ায় ঠিকাদারদের ওপর ব্যয়ের চাপ বাড়ছে। তবে সামগ্রিক অর্থনৈতিক সূচক ও ম্যাক্রো অর্থনৈতিক তথ্য দিয়ে মাঠপর্যায়ের এই প্রকৃত চাপ পুরোপুরি বোঝা যাচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির দুটি শীর্ষ ঠিকাদারি সংগঠন। সোমবার (১৭ আগস্ট), মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া এবং পার্সাতুয়ান কনট্রাক্টর বুমিপুতেরা মালয়েশিয়া এক…
