মোহাম্মদপুর-তুরাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৪
রাজধানীর মোহাম্মদপুর ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও তুরাগ থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। মোহাম্মদপুর থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন…
