মোহাম্মদপুর-তুরাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৪


রাজধানীর মোহাম্মদপুর ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও তুরাগ থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেফতার করেছে।

তুরাগ থানার বরাত দিয়ে তিনি বলেন, একই সময়ে তুরাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধে চারজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আকতার হোসেন।

কেআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *