চেয়ারম্যানশূন্য পিএসসি, ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তির কী হবে
চলতি বছরের নভেম্বরে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। হঠাৎ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগে তাতে ছন্দপতন ঘটেছে। ফলে আগামী নভেম্বরে যথাসময়ে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পিএসসি সূত্র বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের তথ্য এখনো আসেনি। মন্ত্রণালয় শূন্যপদের তথ্য পাঠালে…
