ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার, পাঠানো হলো কারাগারে
পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার গ্রাম পুলিশ সদস্যের নাম মো. নাদিম শেখ (৩১)। তিনি সদর উপজেলার পশ্চিম চর কদমতলা (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মো. হায়দার শেখের ছেলে।পুলিশ…
