সরকারি বেতনকাঠামো অনুমোদন | প্রথম আলো
সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে একজন সচিব প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ বিস্তারিত জানায়। নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। গ্রেড-১২ থেকে ২০…
