মেঘনার তীরে মোবাইলে গেম খেলছিলেন ৫ যুবক, হঠাৎ বাঁধ ধসে নিখোঁজ ২
ভোলা সদরে মেঘনা নদীর তীরে জিওব্যাগ ফেলা বাঁধে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন পাঁচ যুবক। এসময় হঠাৎ বাঁধ ধসে পানিতে পড়ে দুই যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোলার খাল মৎস্যঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবকরা হলেন কালিবাড়ী রোড এলাকার মো. ইব্রাহীমের ছেলে মো. আমজাদ হোসেন (২৮) ও…
