বিষাক্ত রাসায়নিক-ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, লাখ টাকা জরিমানা
বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি ও অবৈধ ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে প্রিন্স সুপার আইসক্রিম নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ফ্রিজে সংরক্ষিত বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শেরপুর উপজেলার বাগড়া কলোনি ও কুসুম্বি এলাকায়…
