রড চুরির অপবাদে হাত-পা বেঁধে ৩ ঘণ্টা ধরে পেটানো হয় ১৪ বছর বয়সী শিশুকে
ফরিদপুরের মধুখালীতে রড চুরির অপবাদ দিয়ে তাওহিদ শেখ (১৪) নামের এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় একটি মুড়ি কারখানার মালিক ও তার ছেলে এ নির্যাতন চালিয়েছেন বলে দাবি ভুক্তভোগী শিশু ও তার পরিবারের। শিশুটির ভাষ্যমতে, চুরির অপবাদ দিয়ে তার হাত-পা ও চোখ-মুখ বেঁধে…
