নিলামে মেসি-রোনালদোর জার্সির লড়াই, একজনেরটা ছয় গুণ বেশি দামে বিক্রি
নিলামে মুখোমুখি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি। তবে দামের লড়াইয়ে পর্তুগিজ মহাতারকাকে অনেক পেছনে ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। মেসির বার্সেলোনার সময়কার একটি জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ১০৭ ডলারে (প্রায় ৮১ লাখ টাকা)। বিপরীতে একই সংগ্রহের রোনালদোর একটি রিয়াল মাদ্রিদের জার্সি বিক্রি হয়েছে মাত্র ১০ হাজার ৬০১ ডলারে (প্রায় ১৩ লাখ টাকা)। অর্থাৎ মেসির জার্সিটির দাম…
