আতিথেয়তা শিল্পে নতুন নেতৃত্ব, বিশ্বমানের পর্যটনের পথে নতুন অঙ্গীকার


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন “বর্তমান সরকার পর্যটনবান্ধব শিল্প গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে আগ্রহী। দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার সেসব বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

বিশ্বের অনেক দেশেই পর্যটন অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশেও এই খাতে বিনিয়োগ বাড়ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেল, নতুন রিসোর্ট, মেডিকেল ট্যুরিজম, মাইস (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটনের মতো নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ তৈরি, শিল্পবান্ধব নীতি প্রণয়নে সরকারের সঙ্গে সমন্বয় এবং দেশের হোটেল শিল্পের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *