আসিফ-পাটওয়ারীর ভোটার এলাকা বদল, সিটি নির্বাচন ঘিরে নতুন সমীকরণ


ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ঘিরে প্রার্থীতার বিষয়ে নতুন মোড় নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণের পরিবর্তে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ভোটার হয়েছেন, এর আগে তিনি কুমিল্লার ভোটার ছিলেন।

একই সময়ে এনসিপির জ্যেষ্ঠ নেতা ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন অনেকে।

এর ফলে ঢাকা দক্ষিণে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এখন নাসীরুদ্দীন পাটওয়ারীর নামও আলোচনায় এসেছে। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হিসেবে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নাম ঘোষণা করা হলেও সেই সিদ্ধান্ত থেকে দলটি সরে এসেছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা জাগো নিউজকে বলেন, দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটিতে আসিফ মাহমুদের নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। দলের সর্বোচ্চ নেতারা এতে সম্মতিও দিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ড. আতিক মুজাহিদ জাগো নিউজকে বলেন, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রার্থীতার বিষয়ে জানতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাসীরুদ্দীন পাটওয়ারী সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোনে পাওয়া যায়নি।

এনএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *