কক্সবাজারের ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ


‘আদালতের নির্দেশনা অমান্য করে’ কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করায় জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ই-মেইল ও ডাকযোগে এ নোটিশ পাঠান হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট ও সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আইনজীবী মনজিল মোরসেদ জাগো নিউজকে জানান, কক্সবাজার সমুদ্রসৈকতের বালুর ওপর বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সৈকতের বৈশিষ্ট্য নষ্ট করার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। পরে শুনানি শেষে ২০১১ সালে এ বিষয়ে রায় দেন আদালত।

রায়ে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং বালুর ওপর কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে আদালতের ওই নির্দেশনা অমান্য করে সমুদ্রসৈকতের বালুর ওপর স্থাপনা নির্মাণ করায় আদালতের নির্দেশে দুই দফায় সেগুলো অপসারণ করা হয়।

আওতায় জাইকার অর্থায়নে পুনরায় নির্মাণকাজ শুরু করেছে- এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলে কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান, প্রকল্প পরিচালক রাশিদুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাহাসকি জানকোকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এবং এর আগে দুই দফা আদালতের নির্দেশে বালুর ওপর নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারণ করা হলেও কক্সবাজার পৌরসভার উদ্যোগে ফের বালুর মধ্যে নির্মাণকাজ শুরু করা হয়েছে। এটি আদালতের নির্দেশনার সরাসরি লঙ্ঘন এবং আদালত অবমাননার শামিল।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *