কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ মৃত্যু: ‘শিখা ইন’এর মালিক গ্রেপ্তার, বন্ধ আরও ছয় হোটেল


কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার কলকাতার বেহালা এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। আত্মগোপনে ছিলেন ঝাড়খণ্ডের ধানবাদে। সেখান থেকে শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়িতে ফেরার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলটিতে আগুন লাগে। এতে সাত বাংলাদেশিসহ নয়জনের প্রাণহানি ঘটে।

অগ্নিকাণ্ডের পর শুক্রবার অভিযান চালিয়ে নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করে দেয় সেখানকার কর্তৃপক্ষ। শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *