কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে


রাত ১২টায় শেষ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ ধরার ১০৭ দিনের নিষেধাজ্ঞা। গত ৩১ জুলাই হ্রদে তিন মাসের মৎস্য আহরণের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও মাছের স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত রাখতে আরো ১০ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।

জেলে ও ব্যবসায়ীদের আশা, দীর্ঘ সময় আহরণ বন্ধ থাকায় প্রত্যাশা অনুযায়ী মাছ ধরা পড়বে। আর বিএফডিসি প্রত্যাশা করছে, অধিক রাজস্ব আদায়ের।

বিএফডিসির সূত্র অনুযায়ী, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের স্বাভাবিক প্রজনন, বংশবৃদ্ধি ও পোনা মাছের সুষম বৃদ্ধির লক্ষ্যে গত ২৪ এপ্রিল থেকে সব ধরনের মৎস্য আহরণ, বাজারজাতকরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এদিকে ১০৭ দিন পর হ্রদে মাছ আহরণ শুরু হওয়ায় খুশির জোয়ার জেলে পল্লীতে। জেলেপল্লী ঘুরে দেখা গেছে, জেলেরা তাদের নৌকার আনুষঙ্গিক কাজ শেষ করে হ্রদের পাড়ে রেখে দিয়েছেন।

জেলে কৃষ্ণ দাস বলেন, দীর্ঘদিন পর হ্রদে মাছ ধরতে যাব। এতদিন কষ্টে দিন পার করেছি। আশা করছি, দীর্ঘদিন পর আশানুরূপ মাছ পাওয়া যাবে।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হলেন মো. মাহফুজ আলম বলেন, এবার সঠিক সময়ে বৃষ্টিপাত এবং তিন মাস ১০ দিন বন্ধ থাকায় আশা করছি মাছের আহরণ ভালো হবে। ব্যবসায়ীরা সব প্রস্তুতি সেরে রেখেছেন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। পল্টুন মেরামত, মাছের অবতরণ ঘাট পুনঃসংস্কারসহ নানান কার্যক্রম শেষ হয়েছে। এবার দীর্ঘ সময় হ্রদে মাছ আহরণ বন্ধ থাকায় আশা করছি ভালো মাছ পাওয়া যাবে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *