কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ


প্রকাশিত: ১৯:১৫, ১৪ আগস্ট ২০২৬  


কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ


কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আমান্না খাতুন নামের এক গৃহবধূ।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেয়া তিন নবজাতকের মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ আছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আমান্না খাতুন সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। এর আগে, এই দম্পতির প্রথম সন্তান জন্মের পর মারা যায়।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে নিজ বাড়িতে স্বাভাবিক প্রক্রিয়ায় তিন সন্তানের জন্ম দেন আমান্না। দীর্ঘ অপেক্ষা ও নানা দুশ্চিন্তার পর একসঙ্গে তিন সন্তানকে সুস্থভাবে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।

এদিকে, নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর এলাকার নানা বয়সী মানুষ বাচ্চাদের দেখতে সিরাজুলের বাড়িতে ভিড় করছেন।

ঢাকা/কাঞ্চন/রাজীব





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *