ক্যানসারে আক্রান্ত বাসচালক মাজেদের সহায়তা প্রয়োজন


লালমনিরহাট সদর উপজেলার তুষভান্ডারের কেরানীপাড়ার বাসিন্দা মো. মাজেদুল ইসলাম (৪৮) অ্যাবডোমিনাল বা পেটের ক্যানসারে আক্রান্ত। সম্প্রতি তাঁর এ রোগ শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে তাঁর চিকিৎসায় পাঁচ–ছয় লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের সদস্যরা চিকিৎসকদের কাছ থেকে ধারণা পেয়েছেন।

মাজেদুল ইসলাম পেশায় দূরপাল্লার বাসের অনিয়মিত চালক। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রী, নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও তিন বছর বয়সী ছেলেকে নিয়ে তাঁর সংসার। অসুস্থতার কারণে এখন তাঁর পক্ষে নিয়মিত কাজ করা সম্ভব হচ্ছে না। এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। খাবার ও চিকিৎসার ব্যয় মেটাতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে দেশের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন মাজেদুল ইসলাম।

মাজেদুল ইসলামকে অর্থসহায়তা পাঠানো যাবে (বিকাশ/ নগদ): 01820273487 ও 01752998972 নম্বরে। ব্যাংকে সাহায্য পাঠানোর জন্য—হিসাবধারীর নাম: এম ইউ আহমেদ, হিসাব নম্বর ৪৪০৫৭৩৪০৮৪০৯৩, সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *