খুবিতে ‘ম্যাথ ক্যারিয়ার হরিজন’ ও নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ


খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের উদ্যোগে “ম্যাথ ক্যারিয়ার হরিজন ও কার্যনির্বাহী কমিটি হস্তান্তর ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিএসই স্মার্ট ক্লাসরুমে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন এবং গণিত ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. আজমল হুদা।

​খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের বিদায়ী সভাপতি তাশবিহা তাবাসসুম পরমার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে ডিসিপ্লিনের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে গণিত বিষয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের নানা দিক, সুযোগ-সুবিধা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে নতুন কার্যনির্বাহী কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

​নতুন কমিটিতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান সভাপতি এবং নূর আলম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি হুমায়রা বিনতে মাসুদ হীরা ও কাইফ মাসুদ সিয়াম, যুগ্ম সম্পাদক মো. শামীম আহমেদ লিওন, কোষাধ্যক্ষ রাতুল কুণ্ডু, গবেষণা ও প্রকাশনা সম্পাদক তুলী রানী চাকী, সাংগঠনিক সম্পাদক সামসুন নাহার চয়নিকা, প্রোগ্রামিং ও অলিম্পিয়াড সম্পাদক সানজানা ইসলাম মিম, প্রচার সম্পাদক মেফাদুজ্জামান রাতুল, এবং কার্যনির্বাহী সদস্য সীমান্ত বিশ্বাস, জহির বিন আজিজ ও সীমন্ত হাসান রাজ। ​



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *