চীনের সিচুয়ান প্রদেশে বাড়ি ধসে ৫ জনের মৃত্যু


চীনের সিচুয়ান প্রদেশে একটি গ্রামীণ বাড়ির ছাদ ও দেয়াল ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। ঘটনার সময় বাড়িটিতে একটি নৈশভোজ চলছিল।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার(১৮ আগস্ট) স্থানীয় সময় রাতে চাংনিং কাউন্টির শিনবাও গ্রামের এক বাড়িতে ঘটনাটি ঘটে। ওই পরিবারের সন্তানদের কলেজে ভর্তির বিষয়টি উদযাপনের জন্য ভোজসভার আয়োজন করা হয়েছিল।

উঠানে দেয়ালের সঙ্গে শক্তভাবে আটকানো একটি অস্থায়ী ছাউনির নিচে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। কিন্তু ছাউনির ওপর বৃষ্টির পানি জমে অতিরিক্ত ভারি হয়ে যাওয়ায় পর সেটি দেয়ালসহ ভেঙে পড়ে।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত আরও ১৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতের মধ্যে কোনো শিশু বা কিশোর বয়সী আছে কি না, প্রাপ্ত তথ্যে তা পরিষ্কার হয়নি বলে রয়টার্স জানিয়েছে।

চলতি সপ্তাহের প্রথমদিকে সিচুয়ান প্রদেশ ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে দুর্যোগের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *