ঝিনাইদহে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
ঝিনাইদহের মহেশপুরে যাত্রা শুরু করেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘জেআর এন্টারপ্রাইজ’।
এই শোরুমে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য।
সম্প্রতি মহেশপুরের ভৈরবা বাজারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।
অনুষ্ঠানে আমিন খান বলেন, ওয়ালটনের ওয়ালটন এখন দেশের গর্বের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য এখন ৫০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। ক্রেতারা দেশে তৈরি পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন আজ এত বড় শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম বলেন, ওয়ালটনের নতুন এই শোরুম চালুর ফলে স্থানীয়রা এখন আরো সহজেই ওয়ালটনের আন্তর্জাতিকমানের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির পণ্য পণ্য ও সেবা পাবেন।
এই শোরুমে ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় ক্রেতারা পাবেন আধুনিক এবং উন্নত মানের অভিজ্ঞতা।
শোরুমের স্বত্ত্বাধিকারী মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন আজ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ওয়ালটনের সঙ্গে ব্যবসায় যুক্ত হয়ে আমি আনন্দিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি) আহমেদ আসিফুর রহমান, ডেপুটি ইডি মির্জা মোহাম্মদ মাইনুদ্দিন আলমগির, অপারেটিভ ডিরেক্টর মশিউর রহমান, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মওদুদ পারভেজ মামুন এবং বিজনেস এক্সপানশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের রিজিওনাল ম্যানেজার এ ইউ ফাহিম।
