টসটাই আগের রাত থেকে শুরু করা উচিত, পাকিস্তানের অস্থিরতা নিয়ে পিটারসেনের রসিকতা
ম্যাচের আগে সাধারণত একটা পরিচিত দৃশ্য থাকে। টস করতে যান দুই অধিনায়ক, পাশে ধারাভাষ্যকার। টসের পর ছোট ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর। সবকিছুই যেন এক রুটিনের অংশ। কিন্তু পাকিস্তান দলে হঠাৎই যে বদলের ঝড় উঠেছে, সেই রুটিনও আর রুটিন থাকবে বলে মনে হচ্ছে না কেভিন পিটারসেনের।
লর্ডস টেস্টে ১৯৪ রানে হেরে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সিরিজ হার নিশ্চিত করেছে পাকিস্তান। এ নিয়ে তোলপাড় চলছে পাকিস্তান ক্রিকেটে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে টেস্ট দল থেকে সাতজন খেলোয়াড়কে বাদ দিয়েছে। ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দিয়েছে।
