ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন।
রোববার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে অধ্যাপক আল-আমিন বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব পালন করবেন। তাকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য অথবা নির্বাচিত ডিন দায়িত্ব না নেওয়া পর্যন্ত এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক আল-আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আরটি/এমএএইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
