শান্তিগঞ্জে ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানসহ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিজিবি। এর আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার বেশি। সোমবার ভোরে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করে শাড়িগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানসহ ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। অভিযানে জেলা প্রশাসকের কার্যালায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বিজিডিও-৩২৩ সহকারী পরিচালক মোঃ সেলিম রানার সাথে ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় শাড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



সালাউদ্দিন/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *