দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১


প্রকাশিত: ২১:৪৮, ১ আগস্ট ২০২৬  


চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযানে চালিয়ে ১৩ কোটি টাকা মূল্যের ৩৯ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

আটক রবিউল ইসলাম (৩৪) উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলীর ছেলে।

বিজিবি জানায়, দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় মোটরসাইকেলে যাওয়া এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৩৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রবিউল। আটক আসামি ও জব্দ করা মালামাল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা/মামুন/রাজীব





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *