প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে সংসদ সদস্য


বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ৭৬ হাজার কোটি টাকার বিদ্যুৎ খাতের দুর্নীতির দায় গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই গণ–অনশনের কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান (ইসমাইল)। তিনি বলেন, প্রিপেইড মিটার এখন গ্রাহকদের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। এই মিটার বাতিল ও প্রত্যাহার করতে হবে। প্রিপেইড মিটারের স্ল্যাবের (আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে প্রিপেইড মিটারের বিল কাটার প্রক্রিয়া) নামে গ্রাহকদের কাছ থেকে দুই থেকে পাঁচ গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত অর্থ প্রত্যাহারের দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এই গণ–অনশনের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান (মাসুম)। তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী তাঁদের দাবির সঙ্গে একাত্ম। তাঁরা প্রিপেইড মিটার লাগাবেন না। পাড়া–মহল্লায় যেখানেই প্রিপেইড মিটার স্থাপনের জন্য আসা হবে, সেখানেই তা প্রতিহত করা হবে। প্রিপেইড মিটার স্থাপনের ‘ষড়যন্ত্র’ রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *