ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সজীব মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
একটি সূত্র জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) ফুলবাড়িয়া উপজেলার ২ নম্বর পুটিজানা ইউনিয়নে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ সঞ্চালনা করেন সদ্য বহিষ্কৃত কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবু রায়হান। ওই সমাবেশে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ নেতাকর্মীদের আলামিন সাদাতের সঙ্গে সংগঠন সংক্রান্ত বিষয়ে যোগাযোগ না রাখা আহ্বান জানান।
