বিশ্বকাপ ট্রফি বিক্রি করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী, কারণ আলমারিতে জায়গা নেই


ফরাসি ক্রীড়া সাময়িকী লেকিপ জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোলডিন আয়োজিত গ্লোবাল ফুটবল অকশন পার্ট টু–তে বিক্রি হয়েছে মেন্দির ব্যক্তিগত বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। গত ২৫ জুলাই শেষ হওয়া এই নিলামে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাটি বিক্রি হয়েছে ৬২ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ ৬৪ হাজার টাকা)।

মজার বিষয়, নিলামে রেপ্লিকাটি ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত ছিল। ট্রফির নিচের অংশে ফাটল ও কিছু ক্ষয়ের দাগ ছিল। রেপ্লিকাটির সত্যতা নিশ্চিত করতে ক্রেতাকে মেন্দির স্বাক্ষর করা একটি সত্যতা সনদ (সার্টিফেকেট অব অথেন্টিসিটি) দেওয়া হয়েছে।

নিলামের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন ৩২ বছর বয়সী এই ফুটবলার। তবে স্ন্যাপচ্যাটে উল্টো সমালোচকদেরই প্রশ্ন করে মেন্দি লিখেছেন, ‘ওটা আমার ট্রফি, নাকি তোমাদের? যা–ই হোক, ওটা আমারই। আমার ট্রফি, আমি যা ইচ্ছা তা–ই করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *