বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৭৩৪ কোটি ৪৮ লাখ ডলার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রিজার্ভের হালনাগাদ এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট দেশের মোট রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

আইএমএফের নির্দেশনা অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে দেশের প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করা হয়। এ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় ও বিভিন্ন তহবিলের দায় বাদ দেওয়া হয়। ফলে গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম-৬ হিসাবের রিজার্ভের পরিমাণ কিছুটা কম থাকে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি বৈদেশিক লেনদেনে তুলনামূলক স্বস্তিদায়ক পরিস্থিতির কারণে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।

তাদের মতে, রিজার্ভের এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *