ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০


ময়মনসিংহ সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার বিকেলে উপজেলার আলালপুর নিপা অটো রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মো. আব্দুর রাজ্জাক (৬০) ও ফুলপুর উপজেলার মো. তোফাজ্জল হোসেনের (৬০) পরিচয় জানা গেছে। অপর নিহত আনুমানিক ৫০ বছর পুরুষ যাত্রীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আলালপুরে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে শ্যামলী বাংলা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান এবং ১২ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুজন মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ বাস দুটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

এ দুর্ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/জে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *