সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, ভারতীয় যুবক গ্রেফতার


ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাচার করার সময় একটি গাড়িসহ ভারতীয় এক যুবককে আটক করেছে বসিরহাট মহাকুমার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা সীমান্তে টহল দিচ্ছিল বসিরহাট মহকুমার পুলিশ। ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার আগে মেরুদন্ডী সুইচ গেটের সামনে একটি মাইক্রো আসতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে দশটি বাক্স দেখতে পায় কর্মরত পুলিশ সদস্যরা। বাক্স খুলতেই তার ভেতর থেকে ১২০০ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল পাওয়া যায়।

মাদক উদ্ধারের এ ঘটনায় গাড়ির চালক গ্রেফতার হয়েছেন। গ্রেফতার ওই ব্যাক্তি হাওড়ার বাসিন্দা। তার নাম মুকেশ শর্মা।

জানা গেছে, এসব নিষিদ্ধ কাফ সিরাপ বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছে যে, সে শিয়ালদহ অঞ্চলের একটি বাজার থেকে ওই নিষিদ্ধ কাফ সিরাপের বাক্সগুলো সংগ্রহ করে। এসব মাদক গাড়ি দিয়ে সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

তবে, এই পাচারের পিছনে আর কারা জড়িত তা এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট মহকুমার পুলিশ।

ডিডি/কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *