মাদক কারবারির বাড়িতে উল্টো পুলিশের দেহ তল্লাশি!


মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়ে ব্যতিক্রমী ঘটনার মুখোমুখি হয়েছে পুলিশ। অভিযানের আগে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করেন স্থানীয়রা।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা পুলিশ, গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি জানাজানি হয়।

চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালানোর সময় স্থানীয়দের অনুরোধে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের শরীর তল্লাশি করা হয়। স্থানীয় সাংবাদিক সাঈদ তাদের তল্লাশি করেন।

মাদক কারবারির বাড়িতে উল্টো পুলিশের দেহ তল্লাশি!

স্থানীয়রা জানান, প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে আটক করা হয়। জব্দ করা হয় চার কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা।

আটকরা হলেন কাজিপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ফজল (৪৫), ইয়াদ আলীর ছেলে ফজল (৬৫), রানা (২১), ফজলের স্ত্রী তানজিরা খাতুন (৫৪) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে জাহিদ (২৮)।

মাদক কারবারির বাড়িতে উল্টো পুলিশের দেহ তল্লাশি!

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কয়েকটি দলে বিভক্ত হয়ে চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় শিপন নামের এক মাদক কারবারির বাড়ি থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া তানজিরা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *