মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির


জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে কনসার্ট আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে এই সড়ক বন্ধ থাকায় যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি আয়োজিত কনসার্ট উপলক্ষে ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে।

কেআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *