মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ হারাল এক বাংলাদেশি


মালয়েশিয়ায় তাজ উদ্দিন (৪১) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে দেশটির জহুর বারু শহরের একটি কোম্পানিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজ উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

নিহতের ভাগনে ফরহাদ হোসেন খোকন বলেন, কর্মস্থলে ক্রেন দিয়ে মালামাল সরানোর কাজ করছিলেন তাজ উদ্দিন। এ সময় হঠাৎ ক্রেন থেকে মাল ছিঁড়ে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান তাজ উদ্দিন। জহুর বারু শহরের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। তার স্ত্রী ও দুই ছেলে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় বসবাস করেন।

প্রায় তিন মাস আগে দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন তাজ উদ্দিন। ছুটি শেষে প্রায় এক মাস আগে আবার মালয়েশিয়ায় ফিরে যান তিনি। এর এক মাসের মধ্যেই কর্মস্থলের দুর্ঘটনায় প্রাণ হারান এই প্রবাসী।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

হোসাইন সুলভ/কেজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *