মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল


মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে জেলা শহরের গেটপাড় এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এ সময় নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে এবং সরকারকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি ও মানুষের জন্য কাজ করে আসছেন। তার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে বলে তারা প্রত্যাশা করেন।

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও দলের জন্য অনেক ত্যাগস্বীকার করেছেন। তিনি রাষ্ট্রপতি আসনের একজন যোগ্য ব্যক্তি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা জামালপুরবাসী আনন্দিত ও গর্বিত। আমরা আশা করি, তিনি বাংলাদেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিশেষ দৃষ্টি দেবেন।’

হৃদয় আহম্মেদ/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *