মেলবোর্নে মঞ্চস্থ হলো ‘ডিটেকটিভ’ | প্রথম আলো


তরুণ ভট্টাচার্য বলেন, ‘প্রবাসে নতুন প্রজন্মের কলাকুশলীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখাই আমাদের মূল উদ্দেশ্য। নতুনদের পরিচালনার সুযোগ দেওয়ার মাধ্যমে আমরা নতুন প্রতিভা তৈরি করতে পারছি। অভিনয়ের মাধ্যমে মৈত্রী ও দক্ষতা বাড়ানোও আমাদের লক্ষ্য।’

এর আগে ২০২৪ সালে খাদিজা বীথির পরিচালনায় হুমায়ূন আহমেদের আজ রবিবার মঞ্চস্থ করেছিল অ্যাক্টোম্যানিয়া। সেই প্রযোজনায় ‘দাদাজান’ চরিত্রে অভিনয় করেছিলেন তরুণ ভট্টাচার্য। তিনি বলেন, ‘আজ রবিবার–এর পর সেই ধারাবাহিকতায় এবারের প্রযোজনাটিও দর্শকের ভালো সাড়া পেয়েছে।’

প্রদর্শনী শেষে দর্শকদের প্রতিক্রিয়াতেও উঠে আসে প্রবাসে বাংলা নাটক দেখার আনন্দ। লেখক দিলরুবা শাহানা বলেন, ‘মেলবোর্নে অ্যাক্টোম্যানিয়ার ডিটেকটিভ দেখে আমি অভিভূত। প্রবাসী নতুনদের অভিনয় ছিল দুর্দান্ত। আমাদের সংস্কৃতি বিদেশের মাটিতেও এভাবে প্রাণবন্ত আছে, এটা ভেবে খুব আনন্দ লাগে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *