মোটরসাইকেলে ‘অচেতন’ তরুণীর ছবি ভাইরাল, জানা গেল আসল ঘটনা


পারিবারিক চাপ নিতে না পেরে বুধবার রাতে বাসা থেকে বের হয়ে যান বলে জানিয়েছেন ওই তরুণী। তিনি বলেন, উত্তরার জসীমউদ্‌দীনের একটি বারে যান। সেখানে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর স্বজনরা নিতে আসেন।

ওই তরুণী বলেন, ‘আমি গাড়ি (মোটরসাইকেল) ওঠা পর্যন্ত আমার জ্ঞান ছিল, এরপর আমার জ্ঞান ছিল না। আমার সাবেক স্বামী আমি মারা গেছি, এমন তথ্য ছড়িয়েছে। এ জন্য আমি থানায় এসেছি আপনাদের বলতে, আমি মরিনি।’

পুলিশ জানিয়েছে, ওই তরুণী বর্তমানে সুস্থ আছেন। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে সেদিনের ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে তিনি জানিয়েছেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ বিভাগ) এস এম শফিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে ওই তরুণীকে নিয়ে মোটরসাইকেলে রাজধানীর উত্তরার জসীমউদ্‌দীন এলাকা থেকে যাত্রা শুরু হয়েছিল। গন্তব্য ছিল টঙ্গী। তবে তাঁরা টঙ্গীতে না গিয়ে পরে মিরপুরে এক বান্ধবীর বাসায় যান। এ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে তাঁদের শনাক্ত করে। তরুণীর বক্তব্য গ্রহণ করা হয়েছে। পরে তাঁকে টঙ্গী এলাকায় থাকা তাঁর বোনের জিম্মায় দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *