রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫: ডিএমপি


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। আজ বৃহস্পতিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগের ২৫ জন, লালবাগের ৪৫ জন, ওয়ারীর ৬৫ জন, মতিঝিলের ৪৭ জন, তেজগাঁওয়ের ৪১ জন, মিরপুরের ১২০ জন, গুলশানের ৯৩ জন, উত্তরার ৬৩ জন ও গোয়েন্দা বিভাগের ৭ জন আছেন।

বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, অভিযানে ২টি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৫ গ্রাম হেরোইন, ২৩১টি ইয়াবা বড়ি, ১টি এনা বাস, ১টি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, ৮টি মুঠোফোন, ২ লাখ ৬৭ হাজার চোরাই টাকা, ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার ও ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *