মেসির গোল, লাল কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান


বাবাকে হারানোর শোক নিয়ে মাঠে ফিরেছিলেন। গোলের অপেক্ষাটা অবশ্য থেকে গিয়েছিল। অবশেষে সেই অপেক্ষারও অবসান হলো। বাবার মৃত্যুর পর প্রথমবার জালে বল জড়ালেন লিওনেল মেসি। তবে তাঁর গোল ও অ্যাসিস্টও ইন্টার মায়ামিকে জয় এনে দিতে পারেনি।

বুধবার দিবাগত রাতে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। উত্তেজনাপূর্ণ ম্যাচটির শেষটা হয়েছে দুই দলের দুই খেলোয়াড়ের লাল কার্ড দেখায়।

ফিলাডেলফিয়ার হয়ে খেল বাংলাদেশি বংশোদ্ভূত দুই সহোদর কাভান সুলিভান ও কুইন সুলিভান। যোগ করা সময়ের শেষ দিকে মায়ামির ইয়ান ফ্রের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কুইন সুলিভান। তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে মাঠে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তাঁর ছোট ভাই কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইট। পরিস্থিতি শান্ত হওয়ার পর কাভান ও ব্রাইটকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। কুইন দেখেন হলুদ কার্ড।

মাত্র ১৬ বছর বয়সী কাভান ২০২৬ সালে ফিলাডেলফিয়ার হয়ে ১৮ ম্যাচের ১১টিতে শুরুর একাদশে ছিলে। করেছেন ২টি গোল ও ১টি অ্যসিস্ট। ১৮ বছর পূর্ণ হলে তাঁর ঠিকানা হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

সুবুরু পার্কে ম্যাচের ২১ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন ড্যানিয়েল পিন্টার। মেসির বাড়ানো বল লুইস সুয়ারেজ হেড করে তাঁর সামনে দিলে কাছ থেকে বল জালে পাঠান পিন্টার। পাঁচ মিনিট পর নিজেই গোল করেন মেসি।

বক্সের ভেতর বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ করে ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্টের কোণায় নিখুঁত শটে বল পাঠান আর্জেন্টাইন তারকা। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এটিই ছিল তাঁর প্রথম গোল। গোলের পর সতীর্থরা তাঁকে জড়িয়ে ধরেন। এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩টি। মায়ামির হয়ে ১৭টি লিগ ম্যাচে তাঁর অ্যাসিস্টও ৯টি। 

তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে ফিলাডেলফিয়া। ৫৮ মিনিটে ১৮ বছর বয়সী নিল পিয়েরের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত আর কোনো দলই ব্যবধান গড়তে পারেনি।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *