রাষ্ট্রপতিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অভিনন্দন
প্রকাশিত: ২২:২৮, ২০ আগস্ট ২০২৬
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, আজীবন জনগণের পাশে থাকা দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ নতুন রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসাবে এই পদের সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।তিনি আশা করেন নতুন রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

