শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের সংঘর্ষ, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪


নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। পরে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতার চারজনই সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। তারা নবী গ্রুপের সদস্য।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের নবনিযুক্ত জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান রুপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশি অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতাররা হলেন, নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও‌ শফিকুল ইসলাম (২৪)। 

পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তারাবো বাজার এলাকায় মাদক কারবারের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন পরপরই তারা নানান ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া এলাকায় আতঙ্কে সৃষ্টি করে।

বৃহস্পতিবার গভীর রাতে এই দুই গ্রুপ অস্ত্রের মহড়াসহ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় পুলিশ সুপারসহ রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় নবী গ্রুপের ওই চারজনকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার।

নাজমুল হুদা/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *