সৈয়দপুরে বাসচাপায় কৃষক নিহত


প্রকাশিত: ২২:৫৩, ৯ আগস্ট ২০২৬  


নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সৈয়দপুরে বাসচাপায় কৃষক নিহত


নীলফামারীর সৈয়দপুরে বাসচাপায় আব্দুল লতিফ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বসুনিয়া মোড় এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল লতিফ সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের মৃত মামুদ কাঁছেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল লতিফ ঘাসের বোঝা নিয়ে বসুনিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বাহন পরিবহনের একটি বাস তাকে  চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘাতক বাস শনাক্ত ও চালককে আটকে পুলিশের অভিযান চলছে।

ঢাকা/সিথুন/রাজীব





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *