স্থগিত পরীক্ষার ভুয়া সময়সূচি ফেসবুকে, সতর্ক করলো কর্তৃপক্ষ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষের স্থগিত একটি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই সময়সূচি ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষের নতুন সিলেবাসের ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের (পত্র কোড ২১২১০৯) স্থগিত করা পরীক্ষার নতুন সময়সূচি সামাজিকমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়েছে। এসব সময়সূচি ফেক ও বিভ্রান্তিকর।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ওই পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। নতুন তারিখ নির্ধারণ করা হলে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ওপর নির্ভর না করে শুধু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

এএএইচ/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *