স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি


স্পেনকে হারিয়ে বিশ্ব হকির সিংহাসন ধরে রাখলো জার্মানি। রোববার (৩০ আগস্ট) রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাসও গড়েছে ইউরোপের শক্তিশালী দলটি।

শুরু থেকেই ছিল দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। স্পেন আক্রমণে এগিয়ে থাকলেও জার্মান রক্ষণভাগ ছিল বেশ দৃঢ়। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় তৃতীয় কোয়ার্টারে। ৪৪তম মিনিটে জার্মানির হয়ে জালের দেখা পান মিশেল স্ট্রুথফ। শেষ পর্যন্ত তার একমাত্র গোলটিই গড়ে দেয় ব্যবধান।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। তবে, জার্মান রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি স্প্যানিশরা।

এই জয়ে পুরুষদের হকি বিশ্বকাপে জার্মানির শিরোপা সংখ্যা দাঁড়ালো চারটিতে। এর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সবচেয়ে সফল দল হওয়ার কীর্তিও গড়ল জার্মানি।

এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তারা। অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর আবার বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রথম শিরোপার স্বপ্ন অপূর্ণই থেকে গেল স্পেনের।

আরআই/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *