হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন


আজ সৌদি আরবে ৭ আগস্ট ২০২৬ খৃষ্টাব্দ মোতাবেক ১৪ সফর ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির সফর মাসের চতুর্থ জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী।

তার বাবার নাম জামিল, দাদার নাম হাসান। ১৯৬৫ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

শায়খ ফয়সাল গাজ্জাবী মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৯৬ এবং ২০০২ সালে।

তিনি ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে মসজিদে হারামের খতিব নিযুক্ত হন।

তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট।

মসজিদে নববি

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান।

তিনি ২০১৩ সালে মসজিদে নববির ইমাম এবং ২০১৬ সালে মসজিদে নববির খতিব নিযুক্ত হন।

শায়খ আল-বুওয়াইজান সুললিত কোরআন তিলাওয়াতের জন্য অত্যন্ত জনপ্রিয়। তিনি ইমাম মুহাম্মাদ বিন সউদ ইউনিভার্সিটির কেরাতের অধ্যাপক ড. ইবরাহিম বিন সাইদ দাওসারির কাছ থেকে কেরাতের ইজাজত গ্রহণ করেছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ওএফএফ/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *