হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী


টলিউডের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী হাতের অস্ত্রোপচারের জন্য কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সকালে হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ অন্যান্যরা। হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।

হাসপাতাল ও চিকিৎসকদের সূত্রে জানা গেছে, অভিনেতার হাতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা শেষে তাঁকে আগামী দুই একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। তবে সম্পূর্ণ সুস্থ হতে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

পাশাপাশি, অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *